• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

আমি মন্ত্রী ছিলাম কারো কাছ থেকে একটি নয়া পয়সাও নেয়নি- নিতাই রায় চৌধুরী 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বালিদিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, আমি সংসদ সদস্য ছিলাম, মন্ত্রী ছিলাম কারো কাছ থেকে একটি নয়া পয়সাও নেয়নি। সারা জীবন চেষ্টা করেছি এলাকার মানুষের উন্নয়ন করতে। স্বপ্ন দেখেছি আমার উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মাগুরা-২ আসনের নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণায় আত্মনিয়োগ করতে বলেছেন। আমি যদি আগামীতে এই আসনে বিএনপির মনোনয়ন পায় এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি, তবে এলাকার উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবো। ‘আমি এ এলাকার সন্তান।আমার বাড়ি মহম্মদপুর উপজেলায়। সুতরাং আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তবে আমি আপনাদের সেবায় নিয়জিত থাকবো’।

 

ওয়ার্ড বিএনপি নেতা নূর মোহাম্মদ মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধাক্ষ মোহাম্মদ মতিউর রহমান ও অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, ড. রইস উদ্দিন, মো: শরিফুল ইসলাম টুকু, তরিকুল ইসলাম তারা, আরিফুরজ্জামান মিল্টন এবং বায়েজিদ হোসেন প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com