• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০২
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

কালিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ৪৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি– কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ মুহাদ্দিস রবিউল বাশার।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জের বৃহৎ বাণিজ্যিক এলাকা নাজিমগঞ্জে গণসংযোগ করেছেন।

 

বিকাল ৫টা থেকে শুরু করে তিনি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

 

এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মাওলনা আব্দুল মোমেন, মাওলনা আব্দুস সামাদসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com