• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে ধোয়াইল গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উঠান বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান মাগুরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হুসাইন।

 

তিনি বলেন, আপনাদের ভোটে দাঁড়িপাল্লা ক্ষমতায় গেলে অন্যায় দূর্ণীতি থাকবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার প্রমান জামায়াতের মন্ত্রী-এমপিরা। পূর্বে জামায়াতের দুইজন মন্ত্রীসহ বেশকিছু এমপি ছিলেন। তাদের বিরুদ্ধে দূর্বিন দিয়েও কোনো দূর্ণীতি খুঁজে পাননি দূর্ণীতি দমন কমিশন। তাই আপনারা সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিবেন।

 

৪নং ওয়ার্ড জামায়াতের আমির মো. মুনছুর আলীর সভাপতিত্বে উঠান বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আইসিটি ও অটিড বিষয়ক সম্পাদক মাও. মোঃ কবির হুসাইন।

 

মহম্মদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মামুনুর রশীদ মিলনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন- উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাও. মো. মোশারেফ হোসেন ও মহম্মদপুর ইউনিয়ন আমির মাও. হুসাইন আহমেদ কাবুল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com