• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন- এম বি বাকের 

মুরাদ হোসেন, মাগুরা / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলেবলে, কলেকৌশলে ক্ষমতায় যেতে চায় না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চায়। মানুষের হৃদয়কে জয় করে, সবার ভালোবাসা নিয়ে এমপি হয়ে ক্ষমতায় যেতে চায়। আর তাই এ দেশের পাগল প্রিয় মানুষ, গণন্ত্রগামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা বিগত ১৭বছরে ভোট দিতে পারনি, আগামি নির্বাচনে ঈদের আনন্দ নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। মহম্মদপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

তিনি আরও বলেন, আমরা হানাহানি, খুনোখুনি, মারামারি চায়না। আমরা চায় সকল শ্রেনিপেশার, সকল ধর্ম বর্নের মানুষকে নিয়ে শান্তিতে থাকতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে কোন অন্যায়-অত্যাচার, ঘুষ-দূর্ণীতি, দুঃশাসন এবং বৈষম্য থাকবে না। এই দেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, মুজুর ও জনতার। এ দেশ হবে স্বচ্ছ ও জবাবদিহির। তাই দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিবেন।

 

 

বুধবার (১২ নভেম্বর) বিকালে ৬নং মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার রওশন মার্কেট চত্বরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে যথা সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শতশত কর্মী ও সমর্থকেরা।

 

 

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, অডিট ও আইসিটি বিষয়ক সম্পাদক মাও. কবির হুসাইন, শুরা সদস্য মাও. নুর আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক রেজাউল হক, বায়তুলমাল সম্পাদক মাও. মোশারেফ হোসেন, সহকারী সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হুসাইন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com