• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান

মুরাদ হোসেন, মাগুরা / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে। মাগুরার মহম্মদপুরে নির্বাচনী নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান।

 

তিনি আরো বলেন, ‘ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা -২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে’।

 

রবিবার (১৬ নভেম্বর) সকালে শহীদ আহাদ মিনি স্টেডিয়ামে ‘সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী।

 

এ সময় তিনি বলেন, ‘আমার মহম্মদপুর, চার ইউনিয়ন, শালিখার সমস্ত মানুষেরা মিলেমিশে বসবাস থাকতে চাই। মাগুরা-২ এ কোন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আতঙ্কে থাকবে না। আমি নির্বাচনে জয়ী হয়ে সরকারের অংশীদার হলে মহম্মদপুর মধুমতি নদীর উপর বাবুখালী পাল্লার মাঝামাঝি আরেকটা ব্রিজ নির্মাণ করতে চাই। শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব’।

 

মঞ্চে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: খাঁন রোকন উজ্জামান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com