• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মুরাদ হোসেন, মাগুরা / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী এম বি বাকেরের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে আড়পাড়া ডিগ্রী কলেজের মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

 

নানা উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কলেজ মাঠে সমবেত হন । পরে মাগুরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এমবি বাকের ছাদ খোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন।

 

পরে শোভাযাত্রাটি শালিখা-মহম্মদপুর উপজেলা ও চার ইউনিয়নসহ ১৯টি ইউনিয়ন প্রদক্ষিণ করে শত্রুজিতপুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যাপক এম বি বাকেরের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে স্লোগান দিতে থাকে হাজার হাজার নেতা কর্মী।

 

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় সুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন।

 

মাগুরা -২ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক এমবি বাকের জানান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের প্রত্যাশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছেন। আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা প্রমান করে যে, শালিখা মহম্মদপুরের মাটি জামায়াতের ঘাঁটি। আগামী নির্বাচনে মাগুরা-২ আসন জামায়াতে ইসলামীর হবে বলে আমরা প্রত্যাশা করি, ইনশাআল্লাহ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com