• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪
সর্বশেষ :
নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী

ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া জনতা ক্লিনিকে নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় নিসচা’র সংগ্রাম এবং গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরের সহিত পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ১লা ডিসেম্বর সকাল ১০,৩০ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে র্যালি, আলোচনা সভা,মটর সাইকেল শোভাযাত্রা, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা নিসচা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় ১লা ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নিসচা সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, মোঃ হোসাইন খান, জুয়েল বিশ্বাস, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com