• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮
সর্বশেষ :
ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল

ফকিরহাটে ৯৪কেজি গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ  ২টি মোটরসাইকেল জব্দ, দুই কারবারী গ্রেপ্তার

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাটে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ২টি মোটরসাইকেল জব্দ করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বুধবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বিথি বেগমের বাড়ির দুই তলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৩) এবং একই এলাকার লতিফ খলিফার ছেলে মো. সোহেল রানা (২৬)। এসময় লখপুর এলাকার বনিকপাড়া মোসা. বিথি খাতুনের ভাড়াটিয়া আক্তার মিয়া (৩৬) পালিয়ে গেছে। সে লখপুর বনিকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বিথি বেগমের বাড়ির দুই তলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান পরিচালনা করি। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই ঘর থেকে ৯৪ কেজি গাঁজা, ১৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় উক্ত বাড়ির ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপ-পরিদশর্ক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে মো. ফয়সাল হোসেন (২৩), সোহেল রানা (২৬) ও আক্তার মিয়ার (৩৫) নামে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com