• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ২৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি উপজেলার গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের আয়োজনে সোমবার (১লা ডিসেম্বর) আসর নামাজবাদে দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। এসময়ে বিএনপির শতশত নেতাকর্মীসহ সাধারণ মুসুল্লিবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করেণ।

 

এসময় কাজী আলাউদ্দীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহতালা মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন।

 

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানেরশীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com