• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

সাতক্ষীরায় জাতীয়তাবাদী সাইবার দলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আজমল হোসেন জুয়েলকে সভাপতি ও আনোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

শনিবার ( ২৯নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক ডা: জাকারিয়া চৌধুরীর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

 

নবগঠিত সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটির নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সারমান ফারদীন সোহেল, সহ-সভাপতি আজহারুল ইসলাম, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: আইয়ুব হোসেন, মো: আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সৈকত, দপ্তর সম্পাদক মো: সোহানুর, প্রচার সম্পাদক আল ইমরান নীল, কার্যকরী সদস্য মো: বেলাল হোসেন, সুজন মুর্শিদী, মোহাম্মদ আবুল হোসেন।

 

নব গঠিত কমিটির সভাপতি আজমল হোসেন জুয়েল বলেন, দেশবাসীর ভালবাসা ও অনুপ্রেরণায় ১ আগষ্ট ২০১২ খ্রি. তারিখে যাত্রা শুরু করে দীর্ঘ ১৩ বছর অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শত জুলুম, নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্বেও জাতীয়তাবাদী সাইবার দল ফ্যাসিস্ট আওয়ামীলীগ রেজিমসহ সকল অপশক্তির বিরুদ্ধে অদ্যাবধি সদা সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল গুজব ও অপপ্রচার রোধ এবং সাইবার বুলিং মোকাবিলাসহ দেশমাতৃকার নিরাপত্তা নিশ্চিত কল্পে সকল-প্রকার ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত সকল জিয়া সৈনিকদের নিয়ে একটি সংঘবদ্ধ ও সুসংগঠিত প্লাটফর্ম হিসেবে করে যাচ্ছে সংগঠনটি।

 

নব নির্বাচিত নেতৃবৃন্দ মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com