• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালায় নারী পক্ষ উদযাপন উপলক্ষে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

 

 

ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে তালা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা থানা প্রাঙ্গণে গিয়ে পৌঁছে। সেখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তিতে র‌্যালি পুনরায় ভূমিজ ফাউন্ডেশন অফিসে এসে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

 

আরো পড়ুন : ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবের সভাপতি আনিচুর রহমান, উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, সম্পাদক ইমদাদুল হক, উপজেলা নারী অন্ত্যজ পরিষদের নেত্রী মুক্তারানু বেগম, খলিলনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিরিনা সুলতানা এবং বিশিষ্ট সমাজসেবক জি. এম. শহিদুল্লাহ গাজী প্রমুখ।

 

বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে হবে। সহিংসতাকে ব্যক্তিগত বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার পুরোনো সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তারা। পাশাপাশি নারী সুরক্ষায় বিদ্যমান আইন, আইনি প্রতিকার পাওয়ার উপায় এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com