• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল

সাতক্ষীরা প্রতিনিধি / ৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে শীতের কাঁপনধরা মধ্যরাতে শহরের মুন্সিপাড়া এলাকার স্পিড ব্রেকারে সাদা রং করেছে শহর ছাত্রদল। যাতে সহজেই স্পিড ব্রেকারগুলো চালকদের চোখে পড়ে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।

 

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা রাতজেগে প্রধান সড়কের ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারে নতুন করে রং করেন।

 

শাহিন ইসলাম বলেন, শহরের ভেতরে অনেক স্পিড ব্রেকার দূর থেকে স্পষ্ট দেখা যায় না। এতে চালকদের চলাচলে ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারগুলোতে আমরা নতুন করে রং করব।

 

রাতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক মুসাউদ্দিন মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ ও ইমদাদুল হক বাবু, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ, ছাত্রনেতা জুবায়ের ইসলাম, সাহাদ ইসলামসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com