• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে জলবায়ু সচেতনতা ও পদক্ষেপে স্থানীয় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত।

 

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তাজুল ইসলাম ও কেশবপুর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।

 

ব্রেকিং দ্যা সাইলেন্সের দেবহাটা উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু সদস্য কাকন, রাতুল হাসান ও ওমর ফারুক প্রমুখ।

 

অনুষ্ঠানে গত কয়েক মাসে ব্রেকিং দ্যা সাইলেন্সের এই প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ, সামাজিক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com