• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩
সর্বশেষ :
পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় টাইগার মুস্তাফিজ

ডেস্ক / ৮১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ আইপিএলে জ্যাক ফ্রেজার–ম্যাগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দলের হয়ে খেলবেন তিনি। তাতে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ।

 

 

আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। আগের রেকর্ডটিও তারই ছিল। সর্বশেষবার ৬ কোটি রুপি দিল্লির হয়ে খেলেন তিনি। সেবার অবশ্য তাকে নিলাম থেকে কিনে নেয়নি।

 

অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তার দামে দলে নিয়েছিল দিল্লি।

 

 

তবে নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা ছিল মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ৬ লাখ ডলারে (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন ভিত্তিমূল্য ২ কোটির মুস্তাফিজ। দল একই থাকল, কলকাতা। কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান এবং লিটন দাসও।

 

 

আইপিএলে মুস্তাফিজের ষষ্ঠ দল কলকাতা। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সানরাইজার্স দিয়ে অভিষেক হওয়া বাঁহাতি পেসার এখন পর্যন্ত সবমিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন।

 

প্রথমবার ১৭ উইকেট নিয়ে উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com