• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক

এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৭৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

 

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাস চেয়ে কোনো আবেদন পাওয়া যায়নি।

 

 

এর আগে, যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই ঘোষণা দেন যে, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই তথ্য গত শুক্রবার এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

ট্রাভেল পাসের আবেদন না থাকলেও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com