• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
oplus_0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরার তালায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তালা বাজারের তিন রাস্তার মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘ফ্যাসিষ্ট হাসিনা’ ও ভারত-বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

 

আরো পড়ুন : সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, এনসিপি জেলা সদস্য নুসরাত জাহান, ছাত্র প্রতিনিধি মীর জাফিরুল ইসলাম, মেঃ শাহজালাল, মীর তমাল, মেহেদী হাসান, মীর ইমরান, নয়ন, জাতীয় যুব শক্তির শাহরিয়ার আল মুজাহিদসহ অনেকে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com