• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

 

 

এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

 

 

শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি রংপুরের পীরগাছা উপজেলার ৫ নম্বর ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এম গফুর উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া।

 

এছাড়া সহ-সভাপতি হিসেবে শপথ নেন মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক ও মো. আমিনুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান ও মো. জিয়াউর রহমান।

 

অনুষ্ঠানে আরও শপথ নেন সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলমগীর ও মোছা. শায়লা শারমিন মিম্মু। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শপথ নেন ফিরোজা বেগম।

 

শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফের সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন)।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com