• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

কালিনগর কলেজে সংবর্ধিত সচিব তপন কান্তি ঘোষ 

প্রতিনিধি: / ৫৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছার কালিনগর কলেজের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ দিবাকর মন্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ, ইউপি সদস্য পলাশ রায়, শংকর বিশ্বাস, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, সুভাষ চন্দ্র গাইন, বিশ্বজিৎ সাহা, শহিদুল ইসলাম, ঝর্না তরফদার, ধৃতিমান সরদার ও শিক্ষার্থী যুথিকা সরদার। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সচিব তপন কান্তি ঘোষ এর মাধ্যমে সরকারের কাছে অত্র কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত করণ, ছাত্রী নিবাস ভবন নির্মাণ, যাতায়াতের রাস্তা সংস্কার ও কারিগরি শাখা খোলার দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে সচিব তপন কান্তি ঘোষ কলেজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠান ও কলেজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com