• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে বিডিএফ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

যশোরের কেশবপুরে জাল টাকা তৈরির কারখানা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

আল মামুন / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

যশোরের কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে ৮১ হাজার ৮০০ টাকা জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ বিকেলে র‍্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল জানতে পারে—মাগুরখালী বাজারে একটি দোকানে দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপিয়ে বিক্রি করা হচ্ছে। তথ্য যাচাই শেষে বিকাল ৪টা ৫০ মিনিটে ওই দোকানে অভিযান চালানো হয়।

 

এসময় দোকান মালিক মোঃ আবু হানিফ (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।

 

র‍্যাবের অভিযানে আবু হানিফের কাছ থেকে ৮১ হাজার ৮০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার, সিপিইউ, কিবোর্ড, মাউস ও সিলপ্যাডের কালি জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব আরও জানায়, দেশের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com