• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা পৌরসভায় ২৯ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভা হল রুমে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

 

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

 

রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, তিনি বলেন,অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন গোফরইম্প্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা। জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।

 

উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে পৌর বাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com