• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১২
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সুন্দরবন পশ্চিম বন-বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন থেকে একটি মায়া হরিন সোমবার দিবাগত রাতে যে কোন সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া জোয়ারদার বাড়ির পিছনের বিলে চলে যায়।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর)সকালে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিলে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে তারা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগের কাছে খবর দেন। খবর পেয়ে মুন্সি গঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।

 

হরিণ টি সুস্থ আছে কিনা জানতে চাইলে, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাড়ির ওসি জাহিদ হোসেন বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের কলাগাছিয়া নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

 

 

এ বিষয়ে বন বিভাগের রেঞ্জার ফজলুল হক জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদী ভাঙন ও খাবারের সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা আমাদের প্রয়োজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com