• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি

অনলাইন ডেস্ক / ৮৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের প্রথমবারের মতো অনলাইনে কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

 

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে আবেদন করতে হয়। এরপর আবেদন অনুমোদন হলে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হয়।

 

এতে সময়ের অপচয়ের পাশাপাশি ইসিরও প্রচুর ব্যয় হয়। এ কারণে এবার আমরা আগের পদ্ধতি থেকে সরে আসতে চাচ্ছি।

 

তিনি জানান, এবার আবেদন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি ওয়েবসাইটও ডেভেলপ করা হয়েছে।

 

সেখানে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন।

 

আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://pr.ecs.gov.bd/ এ ক্ষেত্রে অফিসের প্যাডে আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড আবশ্যক।

 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রুহুল আমিন মল্লিক বলেন, বিষয়টি এখন ট্রায়াল পর্যায়ে রাখা হয়েছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com