• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

আশাশুনির শিশু আলভী ৪ দিন নিখোঁজ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু গত ৪ দিন নিখোঁজ হয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি।

 

আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা।

 

সাতক্ষীরা শহরে কোন কোন হোটেলে তার মত একটি ছেলে কাজের খোজে গিয়েছিল বলে জানতে পারলেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান মেলাতে পারেনি।

 

বাড়ি থেকে যাওয়ার সময় জিন্সের প্যান্ট ও তার কিছু জামা কাপড় নিয়ে গেছে বলে জানাগেছে। শ্যামলা বর্ণের, মাঝারী দেহের অধিকারী আলভীর সন্ধান কেউ জানতে পারলে তার পিতার মোবাইল নং ০১৭২৮২৪০৮৮৩ বা মাতার মোবাইল ০১৭৫৯১৭১১৪৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com