• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী

অনলাইন ডেস্ক / ২৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার সময় উপজেলার বেতাগী এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী নৌকাটিতে ১১৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তীরের পাশে হওয়ায় এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

 

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। এতে কেউ হতাহত হননি। যাত্রীদের সবাই নিরাপদে আছেন।

 

 

এ ঘটনার অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নৌকা উল্টে নারী-শিশুসহ অনেকেই নদীতে পড়ে যান। তাঁদের আরেকটি নৌকায় উদ্ধার করা হয়।

 

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের প্রত্যাশা নামে একটি সামাজিক সংগঠনের আজ সকালে নৌভ্রমণের আয়োজন করে। ওই নৌকায় ১১৭ জন যাত্রী ছিলেন। নৌকাটি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর উল্টে যায়। ঘটনার সময় এটি তীরের পাশে থাকায় স্থানীয় লোকজন যাত্রীদের নিরাপদে উদ্ধার করে নিতে সক্ষম হন।

 

 

স্থানীয় বাসিন্দা মুসা সিকদার বলেন, ‘নৌকায় আমার পরিবারের সদস্যরাও ছিলেন। তাই খবর পেয়ে এলাকা থেকে দুটি নৌকা গিয়ে তাঁদের নিয়ে আসা হয়। সবাই সুস্থ আছেন।’

 

 

চরপাথরঘাটা ব্যবসায়িক ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার শিকার সবাইকে উদ্ধারের পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com