• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে বে-সরকারি আনিকা প্রাইভেট ক্লিনিকে গত শনিবার বিষপান করা এক রোগীর অপচিকিৎসায় মারা যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে শ্যামনগর সরকারি হাসপাতালের প, প, কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান রবিবার ক্লিনিকটির অপারেশন রুমে সিলগালা করে দেন।

 

জানা গেছে পারিবারিক কলহের জেরে গত শুক্রবার দুপরে বিষপান করেন কৈখালী ইউনিয়নের যাদা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী সালোহা বেগম (৩০), তার সজনরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, হাসপাতালের গেটে থাকা দালালেরা তাকে ফুসলিয়ে পাশের আনিকা ক্লিনিকে ভর্তি করায়। সারারাত সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে মারা যায়। সালেহার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্লিনিকে উত্তেজনা সৃষ্টি হয়।

 

 

 

নাম প্রকাশ না করার শতে ক্লিনিকের এক কর্মচারী জানান, পরিস্থিতির বেগতিক দেখে আনিসুর রহমান রোগী সজনদের জানান,রোগীর অবস্থা সংকটাপন্ন তাকে দ্রুত আইসিইউতে নিয়ে নিতে হবে। তিনি দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডেকে মৃত রোগীকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। সাথে সাথে ডাঃ আনিছুর রহমান গা ঢাকা দেন। এর সংবাদ ছড়িয়ে পড়লে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান এবং লাশ থানায় নিয়ে আসেন।

 

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠিয়েছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com