• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৩
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

দেবহাটায় জাতীয় সংসদ নির্বাচনের গণভোট বিষয়ে ইউএনওর উঠান বৈঠক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দেবহাটায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে সাধারণ মানুষ ও নারীদের অবহিত করতে উঠান বৈঠকে মতবিনিময় করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মিলন সাহা।

 

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ এবং ইউপি সদস্যা সাজু পারভিন প্রমুখ।

 

উঠান বৈঠকে ইউএনও মিলন সাহা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে। একটি ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং অন্য ব্যালটে গণভোট অর্থাৎ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন। এই গণভোটের মাধ্যমেই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও প্রয়োজনীয় সংশোধন করা হবে।

 

তিনি আরও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। তাই প্রত্যেক ভোটারকে সুচিন্তিত মতামতের ভিত্তিতে গণভোট প্রদানের জন্য সচেতন হতে হবে।
উক্ত উঠান বৈঠকে ইউনিয়নের কয়েকশ নারী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com