• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৭
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

তালার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি / ৪৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

তালা উপজেলার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় ফসল খাতভুক্ত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

 

উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড. মোঃ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কর্মকর্তা মোঃ হুসাইন কবির এবং সফল কৃষক মানিক গোলদারসহ সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন কৃষককে উন্নত মানের বীজ নির্বাচন ও ক্রয়, বিভিন্ন জাতের ধান চাষ পদ্ধতি, বীজতলা তৈরি, চারা রোপণ, ফসলের আন্তঃপরিচর্যা, বীজ সংরক্ষণ কৌশল, ধানের রোগ ও পোকামাকড় দমন, জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার, বিভিন্ন জৈব ফাঁদ প্রয়োগ এবং পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

 

কৃষকরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ ও টেকসই ধান উৎপাদনে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেছেন বলে আয়োজকরা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com