• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব

অনলাইন ডেস্ক / ৪৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ হিসেবে ভোট চাইলেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে সবার বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

আশা মণি বলেন, ‘অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

 

শুধু তরুণরাই নন, দাদা-দাদি থেকে শুরু করে নানা-নানি ও চাচা-চাচি—সবার কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন তিনি।

 

জানা যায়, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন আশা মণি। তবে সেবার তিনি মাত্র হাতেগোনা কয়েকটি ভোট পান।

 

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

পুরো জেলায় তিনটি সংসদীয় আসনে নারী প্রার্থী মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে লড়ছেন আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com