• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা।

 

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রমুখ।

 

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

 

ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনারা বিপুল সংখ্যক মানুষ ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত হয়েছেন তার কারণ আমি স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা সত্যের পক্ষে। আপনাদের প্রধান উদ্দেশ্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষের মুখে হাসি ফুঁটানো। আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষের প্রতি মানুষের ভালবাসা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ এখনও বিদ্যমান। কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের প্রতি হুশিয়ারী জানিয়ে তিনি বলেন, কোনো সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির খবর পেলে এরকম সমাবেশ করে সম্মিলিতভাবে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

 

তিনি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নিজেদের মূল স্রোতের বাইরের মানুষ ভেবে থাকেন। আপনারা দয়া করে এমনটি আর ভাববেন না। সবাই আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দিবে। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার বুকে মধ্যে আছেন, আগামীতেও থাকবেন। আমাকেও আপনাদের বুকের মধ্যে রাখবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com