• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

 

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের ঘেরার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার (৩১ জাুয়ারী) সকালে তার নিজ ক্ষেতে টমেটো তুলতে গিয়েছিল মনিরুল।

 

এসময় অসাবধানতা বশত ঘেরার সাথে পা আটকে যায় মনিরুলের। তাকে বাঁচাতে গিয়ে পাশ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎপৃষ্ট হন। এতে দুজনে ঘটনাস্থলেই মারা যান।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা গেছে শুনেছি। আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে। তদন্ত করে তারপর বলা যাবে কিভাবে মারা গেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com