• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আশ্বাস দেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান এবং যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, জলিল আহম্মেদ, এস এম জাহাঙ্গীর হাসান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, আমার দেশ-এর তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান এবং সাংবাদিক আজমাল হোসেন জুয়েলসহ অন্যান্যরা।

 

সভায় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com