আমি আমৃত্যু আপনাদের সেবায় কাজ করে যেতে চাই। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। বিএনপি আমাকে সব কিছু দিয়েছে। আর বিএনপি শক্তিশালী হয়েছে জনসাধারণের ভালোবাসায়। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের দল হিসেবে সব সময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরে সামনে অগ্রসর হয়েছে।
কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দল হচ্ছে বিএনপি। দেশের সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে ভোট দেয়ার। ডুমুরিয়া ফুলতলার প্রতিটি অঞ্চলে ধানের শীষের বহমান রয়েছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে এই অঞ্চলের জনসাধারণ ভোট অধিকার প্রয়োগ করবে। আমি এই অবহেলিত অঞ্চলের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আধুনিক ডুমুরিয়া-ফুলতলা গড়ে তুলতে চাই।
রবিবার ফুলতলা স্বাধীনতা চত্ত্বরে ধানের শীষ প্রতিকের নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, সাবেক চেয়ারম্যান ডাক্তার গাজী আব্দুল হক, মোল্ল্যা মোশারফ হোসেন মফিজ, নাহারীন আসগার, সাকিব আসগার, ফিরোজ আহমেদ ভূইয়া, ওয়াহিদ হালিম ইমরান, সেলিম সরদার, আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান মোল্লা, এনামুল হোসেন পারভেজ, লুৎফর রহমান, মোল্লা মনিরুল ইসলাম, আতাউর রহমান, মশিউর রহমান, সাব্বির হোসেন রানা, আহাসানুল হক লন্ডন, অনুপম মিত্র, আলামিন সানা, মিতা পারভীন, রবিউল ইসলাম রবি, ইব্রাহিম সরদার, টিটো জমাদ্দার, নাসির আহমেদ, যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলি আক্কাস, সজিব প্রমুখ।
আলি আসগার লবি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলা মানুষের সাথে আমার আতœার সম্পর্ক দীর্ঘদিনের। আমি আমার সর্বোচ্চ চেষ্টায় আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের কথা গুলো মনযোগ সহকারে শুনছি কারো ভাই ও কারো সন্তান হিসেবে। আপনারা ১২ ফেব্রুয়ারী আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করে আমাকে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। দলের দেয়া আমানত ও আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে আজীবন কাজ করবো।
তিনি বলেন, আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে।
https://www.kaabait.com