• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে Emirates Airlines-এর দুবাইগামী ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস।

 

বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশ ত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেয়।

 

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই মুহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা বিভিন্ন কর্মকর্তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছিল।

 

সেই প্রেক্ষাপটে ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com