• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

“নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, রোজা শেখায় তাকওয়া” — এমপি ইজ্জত উল্লাহ

আল মামুন / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আল্লাহ তায়ালা নামাজ ফরজ করেছেন মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য। একইভাবে রোজার মূল উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়াবান বানানো, আল্লাহভীতি জাগ্রত করা এবং পাপ কাজ থেকে দূরে রেখে তাঁর আদেশ-নিষেধ মেনে চলার শিক্ষা দেওয়া।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাহিত্য সম্পাদক মরহুম মো. আব্দুর রকিব সরদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। পরে তার নিজ গ্রামের মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এমপি ইজ্জত উল্লাহ আরও বলেন, একজন মুসলমানের জীবনে নামাজ ও রোজা কেবল ইবাদত নয়; বরং তা চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নের প্রধান মাধ্যম। সমাজে ন্যায়, সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা শাখার সাবেক আমীর ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়াদহা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদুসজ্জামান।
এর আগে নবনির্বাচিত এমপি পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসা মসজিদে আসর নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন। পরে তিনি মাগুরায় যান।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার মো. আব্দুর রকিব হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com