• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা শনিবার ২১ ফেব্রুয়ারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

 

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও সরকারী নির্দেশনার আলোকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে সচেতন করার জন্য ইউএনও মিলন সাহা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সঙ্গীয় দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পারুলিয়া ও সখিপুর বাজারে অভিযান পরিচালনা করেন।

 

 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৫ ধারায় মোট তিনটি মামলায় ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও মিলন সাহা বলেন, পবিত্র এই রমজান মাসে কোন অসাধু ব্যবসায়ী যেন অধিক মুনাফা লাভ না করতে পারে, খাদ্য দ্রব্যে কেউ ভেজাল না মেশাতে পারে সেজন্য সকলকে সচেতন করেন। এই মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব

 

উল্লেখ করে মিলন সাহা বলেন, জিনিসপত্রের মূল্য বাড়াতে গেলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সকলকে সতর্ক করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com