• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

দেবহাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হয়েছে।

 

উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্টান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যানে দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়।

 

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, জুলাই গনঅভ্যুত্থানের ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের নেতা ইমরান বাশার, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ।

 

সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com