• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি / ৪৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সফল অস্ত্রোপচার পরবর্তী দ্রুত সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয় এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়।

 

বিবৃতিতে সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার শেষে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, কল্যাণ ব্যানার্জি দীর্ঘদিন ধরে অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সুস্থতা শুধু পরিবার বা সহকর্মীদের জন্যই নয়, গোটা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিগগিরই তিনি সুস্থ হয়ে আবারও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্বে ফিরে আসবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

 

বিবৃতিদাতারা হলেন, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com