• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নি*হত এক, আহত ১

মো: মোস্তাফিজুর রহমান গাজী, কয়রা (খুলনা) প্রতিনিধি / ৫১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনায় নি হত ১

খুলনার কয়রায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বির নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন মুসা ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক রয়েছে।

 

নিহত ছাব্বির (২৪) উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের পুত্র। আহত রাজা (২৩) একই গ্রামের মাওলানা রোকনুজ্জামানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফুলতলা বাজার সংলগ্ন মুসা ডাক্তারের বাড়ির সামনে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ২ জন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়।

 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং আহত রাজাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনাতে প্রেরণ করেন।

 

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য জানান, মোটরসাইকেল এক্সিডেন্টের দু’জন রোগী হাসপাতাল এসেছিলো। এরমধ্যে ১ জন মারা গেছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক খুলনাতে পাঠানো হয়েছে।

 

 

কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com