• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯
সর্বশেষ :
তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

শ্যামনগের পদ্মাপুকুরে ভূগর্ভস্থ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৫০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

শ্যামনগর পদ্মাপুকুর ইউনিয়নের ভুমি অফিসের সহযোগিতায় কুটিকাটা ও চাউল খোলা, পাতাখালি, সোনাখালি, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে । ১মার্চ রবিবার স্বরেজমিনে গিয়ে দেখা যায় চাউল খোলা এলাকার অনিল বাবুর প্রায় ১ বিঘা জায়গা ভরাট করছে একই এলাকার আব্দুর রহমানের মৎস চাষের ঘেরের ভিতর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যহত রয়েছে।

 

ফুটপ্রতি ৬ টাকা চুক্তিতে পাশ্ববর্তী উপজেলা আশাশুনীর প্রতাপনগর ইউপি দিকলারাইট গ্রামের পেশাদার বালু খেকো সেকেন্দার হোসেন। একটু সামনে গিয়ে ৪৫ নম্বর খুটিখাটা সরকারী প্রথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায় স্কুল সংলগ্ন সশানঘাট ভরাট দাবি করে খুটিকাটা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য ঘের থেকে বালু উত্তোলন করছে ফুট প্রতি ৫ টাকা চুক্তিতে আশাশুনী উপজেলার কালিমাখালী এলাকার শামিম হোসেন নামের বালু খেকো। দীর্ঘদিন ধরে একাধিক স্থানে বালু উত্তোলন করলেও স্থানীয় তহশিলদারের অফিসের পক্ষ থেকে টু শব্দ প্রর্যন্ত করা হচ্ছে না।

 

সংশ্লিষ্ট প্রতিবেদক বালু উত্তোলনের খবর তহসিলদার কে দিলে সেখানে তহশিলদার প্রতিনিধি হিসেবে আসেন কম্পিউটার অপারেটর পরিচয় দান কারী জাহাঙ্গীর হোসেন বাবু আসতেই সেকেন্দারের মেশিনে কাজ করা তার ছেলে মুনাইয়িম তাকে বলেন আপনি যান বিকালে আব্বা আপনার সাথে দেখা করবে। এমন কথায় কিছু ইতস্তত বোধ হয়ে প্রশংঙ্গ ঘুরিয়েদেয় বাবু।

 

স্থানীয় গ্রামবাসী মফিজুল হোসাইন জানায় পদ্মাপুকুর ভূমি অফিসের এক কর্মচারীর মাধ্যমে তারা ফুট প্রতি ১ টাকা করে নায়েবকে দিয়ে এ কাজ চালায় অনেকদিন ধরে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয়দের মাঝে জমি ধসে, আশেপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত,মাছ ও চিংড়ির প্রজনন ব্যাহত হওয়ার আশংকায় উৎকণ্ঠা বাড়ছে। মাটির নিচ থেকে বালু উত্তোলন করলে বালুর স্তর ফাকা হয়ে গেলে সে অঞ্চলে ভূমিধস বাড়বে।

 

ফুটপ্রতি মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে পদ্মাপুকুর তহশিলদার বলেন,ওখানে কাজ চলছে এ বিষয়ে আমি অবগত নই।”

 

স্থানীয়রা একাধিকবার জানানো হয়েছে বললে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং পরে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

 

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন এ বিষয়ে আমি অবগত না এমন ঘটনা শুনছি তাকে উপজেলা অফিসে ডেকে স্পষ্ট ব্যাখা চাওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com