• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২২
সর্বশেষ :
তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে ফিরতে ‘বলির পাঠা’ দ্বিতীয় স্বামী কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হা*ম*লা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ নগরঘাটায় ইউনিয়ন বিএনপি অফিসে অ*গ্নি*কা*ণ্ড দেবহাটায় র‍্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স-ফেন্সিডিলসহ আ*ট*ক ৩

ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

নিজস্ব প্রতিনিধি / ৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ মার্চ, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাই কে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

 

ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান- ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।

 

এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকা রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।

 

এসময় বাড়ির সবাই এবং প্রতিবেশীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ২ আইসি মাহবুব রহমানসহ সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মাসুম গাজীর মা পারুল পারভীন জানান- রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি ও আমার স্বামী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার মেয়ে শারমিনকে দেখে বাড়ি আসি। এসময় আমার বাড়ির সামনে আমবাগানে প্রতিবেশী সোনা বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস ও অজ্ঞাত একজন লোক দাড়িয়ে বিড়ি খাচ্ছে। আমরা ক্লান্ত থাকায় দ্রুত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তখন হঠাৎ রান্না ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে বাড়ির সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি।এসময় দুজনকে দৌড়ে পালাতে দেখি। রান্না ঘরের পিছন দিক থেকে আমাদের বাড়ির সবাই কে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

 

এসময় তিনি আরও জানান- আমাদের রান্না ঘরে গ্যাসের চুলা ও সিলিন্ডার ছিল। আর এক মিনিট দেরি হলে গ্যাসের চুলা ও সিলিন্ডারে আগুন লেগে গেলে আমরা সবাই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যেতাম। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাসুম গাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান- অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com