• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০১
সর্বশেষ :
শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

জিএম আমিনুল হক / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত প্রায় ৪কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

 

দেখার যেন কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য সংসদ সদস্য বিষয়টি দেখবেন কি?। ফিংড়ী ইউনিয়নের অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় ১৫ বছর আগে পাকা করন করা হলেও আজ পর্যন্ত সংস্কার না করায় দীর্ঘদিন যাবত রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন রাস্তা দিয়ে হাজার হাজার পথচারীসহ ছোট বড় বিভিন্ন রকম যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত দেড় দশক আগে তৈরি করা পিচের রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

 

এ রাস্তা দিয়ে সাতক্ষীরা শহরসহ ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার থেকে আশাশুনি , দেবহাটা ,কালিগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র পরিবহন করে থাকে। সম্প্রতি রাস্তাটির করুন দশার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না দুর্ঘটনা।

 

রাস্তাটির বেহালদশা দেখতে সরেজমিনে গেলে ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার জানান- ফিংড়ী ইউনিয়নের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় দেড় দশক আগে পিচ করা হয়। কিন্তু অদ্যবদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন রকম সংস্কার কাজ না করায় প্রায় ৪কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গা ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে অহরহ দুর্ঘটনা। ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা আল. সাইফুল্লাহ সরদার জানান- এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক।

 

প্রতিদিন শত শত ছোট-বড় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সচেতন এলাকাবাসীর অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সাতক্ষীরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com