• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৬
সর্বশেষ :
ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট কমিউনিটিস” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, জয়ীতার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, সিএনআরএস-এর প্রোজেক্ট অফিসার শেখ মোস্তাক মাহমুদ, বিটিএস-এর প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, সাংবাদিক কামরুজ্জামান, এস এম মিজানুর রহমান, আব্দুস সালাম ও আব্দুল আহাদ প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। কর্মসূচিটি আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগিতায় ছিল কমনওয়েলথ ফাউন্ডেশন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এতে তাদের অধিকার সুরক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।

 

প্রকল্পের আওতায় শ্যামনগর পৌরসভা, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ, প্রতিটি এলাকায় অ্যাডভোকেসি গ্রুপ গঠন এবং উপজেলা পর্যায়ে একটি সমন্বিত অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা হবে। পাশাপাশি এসব গ্রুপের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

 

এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ডেস্ক স্থাপন এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিমালা, আইন ও পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

 

আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com