• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দেবহাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোন্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেরা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, উপজেলা মহিলা উপজেলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর কেয়ামউদ্দিন মহিল্ কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির আরো কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

 

এছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com