• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী

আব্দুল মোমিন / ১২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজ এর কারিগরি বিভাগের শিক্ষক ইয়াছিন আলী (লাকি)প্রথম স্থান অর্জন করায় আজ রবিবার ১৫ ই মার্চ তালা উপজেলা শিক্ষা অফিস কক্ষে সকাল ১০ টাই অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

 

আরো পড়ুন- সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

 

শিক্ষা অফিস সূত্রে জানা যায় শিক্ষা সপ্তাহ২০২৬ উপলক্ষে উপজেলার দশটি কলেজের ভিতরে কুমিরা মহিলা ডিগ্রী কলেজের কারিগরি বিভাগের শিক্ষক শেখ ইয়াসিন আলী প্রথম স্থান অর্জন করাই তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান।

 

কারিগরি বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ ইয়াসিন আলী (লাকি) বলেন, ‘আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করায় আমি গভীরভাবে সম্মানিত ও অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’তিনি আরো বলেন এই অর্জনের পেছনে আমার চেষ্টা ও কলেজের প্রিন্সিপাল ম্যাডামের এর দিকনির্দেশনা, আর আমার সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

 

কলেজের প্রিন্সিপাল লুৎফুরজমান বলেন, ‘আমার প্রাণের প্রতিষ্ঠান কুমিরা মহিলা ডিগ্রী কলেজ আর এ কলেজ থেকে উপজেলা পর্যায়ে আমার কলেজের শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।’

 

শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

 

তিনি আরও বলেন, ‘এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।’ পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বিদ্যালয়ের সভাপতি রেহেনা আক্তার বলেন, ‘কুমিরা মহিলা ডিগ্রী কলেজ তালা উপজেলার একটি ঐতিহ্যবাহী, পুরোনো ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানের দিক থেকে এটি এলাকার অনান্য।উপজেলার দশটি কলেজের ভিতরে আমার কলেজের শিক্ষক শেখ ইয়াসিন আলী(লাকি) প্রথম স্থান অর্জন করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখাই আমি তাকে অভিনন্দন জানাই। এবং সামনে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com