• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আশাশুনি উপজেলার বড়দলে জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের আক্রমনে গৃহবধু রক্তাক্ত জখম, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) এ ঘটনা ঘটে।

 

বড়দল মধ্যম পাড়ার মৃত মজিদ মোল্যার ছেলে সাহাদাত মোল্যা বাদী হয়ে একই গ্রামের রুবেল মোল্যা, হিরামিন মোল্যা, রশিদ মোল্যা, মাসুদ মোল্যাসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার সৃুত্রে প্রকাশ, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষ বাদীর পরিবারের সহিত শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি, অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। গত ২০ মার্চ সকাল ৮ টার দিকে বাদী বাড়ীর পাশে সবজি ক্ষেতে ঘাস পরিষ্কার করছিলেন।

 

অভিযুক্তরা হাতে ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি সহকারে বেআইনী জনতাবদ্ধে বাদীর বসত বাড়ীতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে তার স্ত্রী হাফিজা বেগম মৌখিক প্রতিবাদ করলে এলোপাতাড়ী মারপিটে ও কোপে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।

 

পরনের কাপড় চোপড় টানাটানি করে বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নেয়। বসত বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে। বাদী ও সাক্ষীরা সহ আশপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষ হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় বাদীর স্ত্রীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।

 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বলেন, ঘটনাস্থলে এসআই রশিদুজ্জামানকে পাঠানো হয়েছিল। উভয়পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেছে। প্রাথমিক অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com