• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযান পরিচালনাকালে খুন, ডাকাতি, আগ্নেয়াস্ত্র মামলাসহ ১১টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী ভূমিদস্যু রিপন হোসেনসহ জিআর পরোয়ায়ানাভূক্ত ১জন সহ সর্বমোট ২ (দুই) জন আসামী গ্রেফতার হয়েছে।

 

আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ র‌্যাব-৬, যশোর এর সহায়তায় যশোর, কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, আগ্নেয়াস্ত্র মামলাসহ ১১টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী রিপন হোসেন (৩২), পিতা- আবুল হোসেন গাজী, সাং- নোড়ারচক, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে শনিবার ২৮/০৩/২০২৬ ইং তারিখ রাতে গ্রেফতার করা হয়। এছাড়াও একই তারিখ রাত অনুমান ১১টার দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম এলাকা হতে জিআর পরোয়ানাভূক্ত আসামী শেখ মোঃ মইনুদ্দিন, পিতা-মৃত শেখ নুর আলী, সাং-জগন্নাথপুর (হাদিপুর) থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে ইং-২৯/০৩/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রিপনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে ছিল। তাকে গ্রেফতার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com