• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৭
সর্বশেষ :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ইয়ামি গণমাধ্যমে নিজের ক্ষোভ ঝাড়লেন

প্রতিনিধি: / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ট্রিজার প্রকাশের পর থেকেই ইয়ামি গৌতমের রাজনৈতিক ঘরানার সিনেমা ‘আর্টিকেল ৩৭০’ নিয়ে নানা নেতিবাচক আলোচনা চলছে। ভারত সরকার ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল। যা পূর্ববর্তী জম্মু ও কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিল। সেই ঘটনা নিয়েই সিনেমাটি নির্মাণ করেছে ইয়ামির স্বামী আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে চলতি বছরই ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর তাই নির্বাচনের আগে এমন সিনেমা মুক্তি ঘিরে শুরু হয়েছে সমালোচনা। তবে বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার গণমাধ্যমে নিজের ক্ষোভ ঝাড়লেন ইয়ামি। তিনি বলেন, ‘কোনো সিনেমা মুক্তি এবং দেখার আগে যারা সেটা নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন তাদের সিনেমা সম্পর্কে জ্ঞান নেই। এ ধরনের মানুষের সিনেমা নিয়ে কথা বলার যোগ্যতা নেই। তবে আমার মনে হয়, দর্শকরা এসব নিয়ে ভাবেন না। আমার এই সিনেমাটি সকল শ্রেণির দর্শকের জন্য। কারণ আমরা তো দর্শকদের জন্যই সিনেমা নির্মাণ করি।’ ইয়ামি আরো বলেন, ‘সিনেমাটি কাশ্মিরের ভাগ্যকে রূপদানকারী সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি শক্তিশালী গল্প তুলে ধরবে। এতে সাংঘর্ষিক কোনো বিষয়ই উপস্থাপন করা হয়নি।’ সিনেমাটিতে ইয়ামি জুনি হাকসার নামের একজন এনআইএ এজেন্টের ভ‚মিকায় অভিনয় করেছেন। তিনি আর্টিকেল ৩৭০ সিনেমাটিকে তার ক্যারিয়ারের সেরা একটি কাজ বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অভিনয় অবশ্যই জীবন্ত হওয়া উচিত। যদি কোনো চরিত্র আমার সঙ্গে না যায় তাহলে সেই কাজটি কখনোই করি না। তবে এই স্ক্রিপ্টটি পড়ার পরই মনে হয়েছে এটি আমার দর্শকদের জন্য বিশেষ উপহার হতে পারে।’ আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com