• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত গঠনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সোমবার ৩০ মার্চ উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।

 

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা ও সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা রহমান, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্টন বিশ্বাস, সাসের কর্মকর্তা আলমগীর হোসেন ও সুশীলনের ভিডিসি কমিটির ফিরোজ হোসেন প্রমুখ।

 

অবহিতকরন সভায় জানানো হয়, মনিটরিং ও যাচাই বাছাই করে দেবহাটা উপজেলায় ৮৮ জন শিশু শিশুশ্রমের সাথে সম্পৃক্ত বলে নির্ধারন করা হয়েছে। এই শিশুদের শিশুশ্রমের সাথে সম্পৃক্ত হওয়ার কারন চিহ্নিত করে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারনের জন্য পড়াশুনা করানো ও তাদের পরিবারের সাথে আলোচনা করে সেই পথ বের করার আহবান জানানো হয়।

 

এছাড়া সরকারী বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধি সকলের সমন্বয়ে উপজেলাকে শিশু শ্রমমুক্ত করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com