• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্দোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

মংগলবার (৩১শে মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৭জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

প্রতিবন্ধী সহায়ক উপকরণ প্রাপ্তরা হলেন যাথাক্রমে মোসাম্মৎ সূরাইয়া আক্তার, রবিউল ইসলাম, দিপা মন্ডল, বিকাশ মণ্ডল, জান্নাতুন নেছা, মোঃ শওকাত কাগজী, ছাদিয়া খাতুন।

 

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, আপনারা যে ৭জন প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইল চেয়ারের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ হুইল চেয়ার প্রদান করা হলো।

 

প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে সমাজসেবা অফিসারের উদ্দোগে এধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com