• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭
সর্বশেষ :
নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার

তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিনিধি / ১১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে, সাতক্ষীরা সদর উপজেলার তুপলরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে দাবি করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষককে বিদ্যালয়ে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

 

গত ৩০ মার্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী প্রতিবাদ জানাতে স্কুলে যান এবং সিনিয়র শিক্ষক মহিতোষ ঘোষের সঙ্গে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, ভাইরাল হওয়া ভিডিওর কারণে সংশ্লিষ্ট শিক্ষক নৈতিকভাবে দায়িত্ব পালনের অযোগ্য হয়ে পড়েছেন। একজন শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর—তাই এ ধরনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

এছাড়া স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করা এবং শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

 

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি পুনরায় জানান, ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনাটি ঘিরে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com